ব্রেকিং.... মাওলানা মিজানুর রহমান মা'রা গেছেন
ফেনীর ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া দারুল উলুম শর্শদির সিনিয়র মুহাদ্দিস মাওলানা মিজানুর রহমান কাসেমী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১২ জুন) রাত ১টা ৩০ মিনিটে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল এলাকায় নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
শনিবার (১৩ জুন) বিকেল ৩টার দিকে তার গ্রামের বাড়ি হেসাখাল এলাকায় নিজের প্রতিষ্ঠিত আশরাফ নগর দারুল উলুম মাদরাসার মাঠে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
সূত্রে জানা যায়, প্রায় ৩০ বছর ধরে দারুল উলুম শর্শদিতে সিনিয়র মুহাদ্দিস হিসেবে কর্মরত ছিলেন তিনি।
এ ছাড়া তিনি ছিলেন কুমিল্লা ও ফেনী অঞ্চলের প্রসিদ্ধ আলেম ও আলোচক।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open shortly.
✅ You can go back to this page anytime.
Comments
Post a Comment