মানুষের যৌন চাহিদা পেটের খুদার চেয়েও
পেটের ক্ষুধা মানুষকে খাবারের দিকে টানে, আর যৌ*ন চাহিদা মানুষকে বিপরীত লি*ঙ্গে'র প্রতি আকৃষ্ট করে। আল্লাহ তাআলা বলেন, “মানুষের কাছে নারী, সন্তান-সন্ততি, স্বর্ণ-রৌপ্য, ঘোড়া, গবাদিপশু ও শস্যক্ষেত্রের প্রতি ভালোবাসাকে সুশোভিত করা হয়েছে।” (সূরা আলে ইমরান: ১৪) পেট ভরলে ক্ষুধা থেমে যায়, কিন্তু যৌ*ন প্রবৃত্তি বারবার ফিরে আসে, তাই এর নিয়ন্ত্রণের প্রয়োজন বেশি। নিয়ন্ত্রণহীন কামনা থেকে অবৈধ সম্পর্ক, ব্যভিচার, অশ্লীলতা, পর/কীয়া ও পরিবার ভাঙনের মতো বড় গুনাহের সূচনা হতে পারে। শয়তানও এই প্রবৃত্তিকে ব্যবহার করে মানুষকে ধীরে ধীরে হারামের দিকে টেনে নিয়ে যায়। অথচ এটি ঈমানের বড় একটি পরীক্ষা; যে ব্যক্তি আল্লাহর ভয়ে হারাম থেকে বেঁচে থাকে, তার জন্য রয়েছে মহা প্রতিদান। ইসলাম এই প্রবৃত্তিকে দমন করতে নয়, বরং হালাল পথে পূরণ করতে শিক্ষা দেয়। তাই দৃষ্টি সংযত রাখা, নিয়মিত নামাজ পড়া, আল্লাহকে স্মরণ করা, রোজা রাখা, অশ্লীলতা থেকে দূরে থাকা এবং সামর্থ্য হলে দ্রুত বিয়ে করা জরুরি। রাসূল ﷺ বলেছেন, “হে যুবসমাজ! তোমাদের মধ্যে যে বিয়ের সামর্থ্য রাখে, সে যেন বিয়ে করে। আর যে সামর্থ্য রাখে না, সে যেন রোজা রাখে; কারণ রোজা তার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে।” (সহীহ বুখারী, সহীহ মুসলিম) তাই পেটের ক্ষুধা যেমন খাবারে মেটে, তেমনি যৌ*ন চাহিদাও হালাল পথে পূরণ করতে হবে। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে, তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বড়। 🤲 হে আল্লাহ, আমাদের চোখ, মন ও চরিত্রকে পবিত্র রাখুন এবং হারাম থেকে হেফাজত করুন। আমিন।
জানিনা আপনি শেয়ার করবেন কিনা, তবে আমি বলব আপনি শেয়ার করুন, হয়তো আপনার একটি শেয়ারে অনেকে সচেতন হবে!
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
15s
⏳ Stay here — your offer will open shortly.
✅ You can go back to this page anytime.

Comments
Post a Comment