হিল্লা বিয়ের জন্য একজন ছেলে দরকার...
হিল্লা কোনো ইসলামের নিয়ম নয়। যারা এটাকে হিল্লা নাম দিয়ে ইসলামের বিধানের বাইরে আলাদা নিয়ম বানিয়েছে এটাই হারাম।
ধরুন আপনার স্বামী আপনাকে তালাক দিয়েছে, এখন আপনি কি করবেন। আপনার তো সেই স্বামীর সাথে কোনরকম সম্পর্ক থাকবেনা, অধিকার থাকবেনা, কারণ আপনারা আর স্বামী স্ত্রী ই নন।
স্বাভাবিক ভাবে আপনার অন্যত্র বিবাহ হবে, আর ওখানে আপনি স্বাভাবিক সংসার করবেন।
যদি কখনো আপনার দ্বিতীয় স্বামী কোনো উদ্দেশ্য ছাড়া অন্য কোনো কারণে তালাক দেয়, অথবা মৃত্যু হয় তখনই কেবল আপনি চাইলে সেই আগের পুরুষকে পূণরায় বিবাহ করে সংসার করতে পারবেন। এটা আপনার জন্য হালাল করে দিয়েছেন আল্লাহ পাক। তাও ইদ্দত শেষে বিবাহ করতে হবে।
এখন যারা এটাকে হিল্লা নাম দিয়েছে, একটা আলাদা নিয়ম বানিয়েছে, সাময়িক বিয়ে বানিয়েছে সেটাই মূলত হারাম। কারণ হিল্লা মানেই কন্টাক্ট বিয়ে, আর ইসলাম তা সমর্থন করেনা, তাই এটি হারাম পন্থা। চুক্তিভিত্তিক বিবাহ হারাম, দিন মাস সময়সীমা নির্ধারণ করে তালাকের উদ্দেশ্যে বিবাহ এটা সম্পূর্ণ ই হারাম।
বিয়ে মানেই বিয়ে, এটা চুক্তি নয়। বিয়ে কোনো সামাজিক রীতি নয়, বরং এটি ধর্মীয় রীতি।
তাই সবাই সাবধান, সাময়িক সময়ের জন্য বিয়ে মানেই কন্টাক্ট বিয়ে, আর কন্টাক্ট বিয়ে মানেই হারাম পন্থায় বিয়ে, এটা পরকালে বিবাহ বলেই গণ্য হবে না।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open shortly.
✅ You can go back to this page anytime.

Comments
Post a Comment