১৪৪ ধারা জারি থাকা অবস্থায় একটি পরীক্ষা কেন্দ্রে ঢুকে অফিসকক্ষ ভাঙচুর করা আর শিক্ষকদের রক্ত ঝরানো
রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি কলেজে যা ঘটলো, তা কেবল একটি সাধারণ হা()মলা বা ভাঙচুরের ঘটনা নয়; বরং এটি একটি জাতির নৈতিক দেউলিয়াত্বের চরম বহিঃপ্রকাশ। যে দেশে শিক্ষককে মানুষ গড়ার কারিগর হিসেবে শ্রদ্ধা করা হয়, সেই দেশের মাটিতে একজন নারী শিক্ষকসহ অধ্যক্ষকে রাজনৈতিক নেতাকর্মীদের হাতে বেধড়ক পিটুনির শিকার হতে দেখা—আমাদের শিক্ষা ব্যবস্থার কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার মতোই এক দৃশ্য।
১৪৪ ধারা জারি থাকা অবস্থায় একটি পরীক্ষা কেন্দ্রে ঢুকে অফিসকক্ষ ভাঙচুর করা আর শিক্ষকদের রক্ত ঝরানো—এটি কোনো সুস্থ রাজনীতির ভাষা হতে পারে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দৃশ্যে যখন দেখা যায়, একজন তথাকথিত 'নেতা' অবলীলায় একজন নারী শিক্ষকের গায়ে হাত তুলছেন, তখন নিজের কাছেই লজ্জা লাগে। আমরা আসলে কোন সমাজ বিনির্মাণ করছি? যেখানে সাধারণ মানুষ, শিক্ষার্থী কিংবা শিক্ষকের নিরাপত্তা সামান্য অযোগ্য ও উন্মত্ত নেতাকর্মীদের মর্জির ওপর নির্ভর করে।
আমরা বড় বড় অবকাঠামো বানাচ্ছি, জিপিএ-৫ এর জয়গান গাইছি, কিন্তু দিনশেষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যদি রাজনৈতিক দুর্বৃত্তায়নের অভয়ারণ্য হয়ে ওঠে, তবে সেই শিক্ষার সার্থকতা কোথায়? যখন একজন শিক্ষক ক্লাসরুমে বা পরীক্ষা কেন্দ্রে লাঞ্ছিত হন, তখন শুধু একজন ব্যক্তি আহত হন না, বরং গোটা জাতির মেরুদণ্ড ভেঙে যায়। একজন ‘সামান্য’ নেতার দাপট যখন জ্ঞানের মন্দিরের চেয়েও শক্তিশালী হয়ে ওঠে, তখন বুঝতে হবে জাতির দুর্ভোগ কমার চেয়ে বহুগুণ বাড়তে শুরু করেছে।
দুর্ভোগের এই চক্র থেকে মুক্তি পাওয়ার পথ কোথায়? দিন দিন আমরা এক অন্ধকার গহ্বরের দিকে তলিয়ে যাচ্ছি। আজ দাওকান্দি কলেজের শিক্ষকরা রক্তাক্ত, কাল হয়তো অন্য কোনো প্রতিষ্ঠানের পালা। এই বিচারহীনতার সংস্কৃতি আর অযোগ্যদের আস্ফালন বন্ধ না হলে আগামী প্রজন্মের কাছে আমরা কী জবাব দেবো?
একজন শিক্ষককে পেটানোর দৃশ্য দেখে যাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় না, তারা হয়তো ক্ষমতায় টিকে থাকতে পারে, কিন্তু মানুষের মনে স্থান পায় না। দাওকান্দি কলেজের এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত এই লজ্জা আমাদের সবার। এই কলঙ্ক মোচনের দায়িত্ব কেবল প্রশাসনের নয়, পুরো জাতির।
শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের ওপর এমন বর্বরোচিত হামলা কেবল অপরাধ নয়, এটি একটি সামাজিক অবক্ষয়। আমরা কি চিরকাল এই দুর্ভোগ আর অধপতন দেখে যাবো, নাকি পরিবর্তনের ডাক দেবো—সেই প্রশ্ন আজ প্রতিটি বিবেকবান মানুষের কাছে।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment