বাড়ার পর বিশ্ববাজারে ফের কমল তেলের দাম আজকে দুপুর...


 ক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। গতকাল সোমবার (২০ এপ্রিল) তেলের দাম উল্লেখযোগ্য হারে বাড়লেও আজ মঙ্গলবার (২১ এপ্রিল) লেনদেনের শুরুতে সেই বাড়তি দাম অনেকটা কমে এসেছে। মূলত দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক আলোচনার সম্ভাবনায় বিনিয়োগকারীরা তেলের মজুত ছাড়তে শুরু করেছেন। খবর বার্তা সংস্থা এএফপির।আজকের লেনদেনে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ক্রুড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ১ দশমিক ২ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৮ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে ব্রেন্ট নর্থ সি ক্রুডের দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৫ দশমিক ১২ ডলারে নেমেছে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তেলের বাজারে অস্থিরতা বিরাজ করছে। সর্বশেষ ইরান পুনরায় হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিলে দাম কিছুটা বেড়েছিল, যা আজ আবার নিম্নমুখী হয়েছে।ট্রাম্পের হুঁশিয়ারি ও অবরোধ




মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, কোনো চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ-অবরোধ প্রত্যাহার করা হবে না। এই অবরোধের ফলে ইরান প্রতিদিন ৫০০ মিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। একই সঙ্গে বুধবারের (২২ এপ্রিল) মধ্যে চুক্তি না হলে পুনরায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে না।এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও প্রযুক্তি খাতের ওপর ভর করে এশীয় শেয়ারবাজারগুলোতে ঊর্ধ্বগতি দেখা গেছে। সিউলের কোস্পি ইনডেক্স উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়া টোকিও ও তাইপেইয়ের বাজারও বেশ ইতিবাচক ছিল। জাপানের অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দামও বেড়েছে। জাপানের নিক্কেই ২২৫ ইনডেক্স ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ৫৯ হাজার ৫৯৬ দশমিক ১০ পয়েন্টে পৌঁছেছে। হংকংয়ের হ্যাং সেং ইনডেক্সও শূন্য দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments

Popular posts from this blog

আমিরাতে ঈদুল ফিতরের তারিখ

ব্রেকিং নিউজ : শুক্রবার ঈদ উদযাপনের ঘো'ষণা ..

প্রাচীন রোমের এক ব্যক্তি ছিলেন সাইমন (Cimon)। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়—শাস্তি ছিল ভয়ংকর