এই ছবিটার দিকে লক্ষ্য করুন, ছবিটা তোলা হয়েছে স্টিলের দরজার ছোট্ট একটু ফাঁকা দিয়ে..
আজকে একটি ভয়ংকর অভিজ্ঞতার সাক্ষী হলাম, ছোট বাচ্চা দুইটা রেখে তাদের অভিভাবক মাত্র ৫ মিনিটের জন্য ছাদে গিয়েছিল, আর এসে দেখে ভিতর থেকে দরজা লক করে দেওয়া, পরবর্তীতে দরজার কিছু অংশ কেটে তাদেরকে বের করে আনা হয়েছে।
ভিতরে প্রায় দেড় ঘন্টার মত ছিল, ভয় আতঙ্ক আর বাহিরে স্বজনদের আহাজারি তাদেরকে ভীত করে ফেলেছিল এবং একটি পর্যায়ে কান্নাকাটি করতে করতে তারা ঘুমিয়ে পড়েছিল।
যখন ঘুমিয়ে পড়েছিলো তখন বাহিরে স্বজনেরা ভাবছিলো হয়তো তারা অজ্ঞান হয়ে গেছে অথবা অন্য কোন খারাপ কিছু তাদের সাথে ঘটে গেছে।
তাদের অবস্থান জানার জন্য দরজার একটি অংশ প্রথমে ফুটা করার চেষ্টা করেছিলাম এবং সেটার মাধ্যমেই দেখতে পেলাম তাদের শ্বাস প্রশ্বাস চলছে। পরবর্তীতে দরজার কিছু অংশ কেটে তাদেরকে বের করতে সক্ষম হয়েছি।
এই অভিজ্ঞতাটা আপনাদের কাছে শেয়ার করার উদ্দেশ্য হলো যাদের বাসায় এরকম অবুঝ শিশুরা আছে, তাদেরকে কখনোই বাসার ভিতরে অথবা বাহিরে অথবা রাস্তায় একা ছাড়বেন না, আমরা এমনটাও দেখেছি ওয়াশরুমে বালতির পানিতে খেলতে খেলতে বালতির ভিতরে মুখ নিচের দিকে পড়ে বালতির ভিতরেই বাচ্চা ডুবে মারা গিয়েছে..!!
সুতরাং আপনার আদরের সন্তানকে সব সময় চোখে চোখে রাখুন, কখনোই ছোট বাচ্চাদেরকে রেখে কারো সাথে খোশগল্পে মেতে যাবেন না, অন্য কোন কাজে দীর্ঘ সময় জড়িত থাকবেন না, এমনকি তাদেরকে ঘরের মধ্যে রেখে দীর্ঘ সময়ের জন্য কোথাও যাবেন না।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment