বেড়ে গেল জ্বালানি তেলের দাম। লিটার প্রতি...see more
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রে পেট্রোল ও ডিজেলের খুচরা দাম দ্রুত বাড়তে শুরু করেছে, যা আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট Donald Trump-এর রিপাবলিকান পার্টির জন্য রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে জ্বালানির দাম ১০ শতাংশের বেশি বেড়েছে। একই সময়ে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারের ওপরে উঠে গেছে, যা কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ।
আরও পড়ুনঃ সরকারি-বেসরকারি চাকরিজীবীরা ঈদে কত দিন ছুটি পাচ্ছেন?
এই মূল্যবৃদ্ধির ফলে আগে থেকেই মূল্যস্ফীতির চাপে থাকা সাধারণ মার্কিন ভোক্তাদের ওপর নতুন করে চাপ তৈরি হয়েছে। তবে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প জ্বালানির দাম বাড়ার বিষয়ে বলেন, "দাম যদি বাড়ে, তাহলে বাড়বেই।”
যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদক দেশ হলেও একই সঙ্গে এটি সবচেয়ে বড় তেল ভোক্তা। দেশটি প্রতিদিন বিপুল পরিমাণ তেল আমদানি করে থাকে যদিও বড় পরিমাণ তেল ও জ্বালানি রপ্তানিও
মোটরচালকদের সংগঠন এএএ-এর তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে নিয়মিত পেট্রোলের গড় খুচরা দাম প্রতি গ্যালন ৩.৩২ ডলারে পৌঁছেছে। যা এক সপ্তাহ আগের তুলনায় প্রায় ১১ শতাংশ বেশি এবং ২০২৪ সালের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ।
আরও পড়ুনঃ এবার বাংলাদেশি তরুণীর ভারতের
পর্নোগ্রাফিতে কাঁপছে দেশ, ভিডিও লিংকসহ
অন্যদিকে ডিজেলের দাম প্রতি গ্যালন ৪.৩৩ ডলারে উঠেছে, যা এক সপ্তাহে প্রায় ১৫ শতাংশ বেড়ে ২০২৩ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
বিশেষ করে যুক্তরাষ্ট্রের মিডওয়েস্ট ও দক্ষিণাঞ্চলের অনেক অঙ্গরাজ্যে জ্বালানির দাম সবচেয়ে বেশি বেড়েছে। এসব অঞ্চলের অনেক রাজ্যই ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পকে সমর্থন করেছিল।
জ্বালানি মূল্য পর্যবেক্ষণকারী ওয়েবসাইট গ্যাসবাডির তথ্য অনুযায়ী, জর্জিয়া অঙ্গরাজ্যে গত এক সপ্তাহে প্রতি গ্যালন পেট্রোলের গড় দাম ৪০ সেন্টের বেশি বেড়েছে।
আরও পড়ুনঃ আওয়ামী লীগের হামলায় বিএনপির ৪ নেতাকর্মী নিহত
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment