ইরান যু*দ্ধের মধ্যেই ফের ভাইরাল বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী...

 


ইরান যু*দ্ধের মধ্যেই ফের ভাইরাল বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী...মধ্যপ্রাচ্যে রাজনৈতিক উত্তেজনা বাড়তেই ফের আলোচনায় উঠে এসেছেন বুলগেরিয়ার অন্ধ ভবিষ্যৎদ্রষ্টা বাবা ভাঙ্গা। সামাজিক মাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে তার কথিত ভবিষ্যদ্বাণী—২০২৬ সালের শুরুতে নাকি শুরু হবে এক ‘মহাযুদ্ধ’, যা পূর্ব দিক থেকে শুরু হয়ে পশ্চিমে ছড়িয়ে পড়বে। যদিও এই দাবি নিয়ে তীব্র বিতর্ক রয়েছে, তবু অনিশ্চয়তার সময়ে এমন ভবিষ্যদ্বাণী ঘিরে আগ্রহ বাড়ছে।








১৯১১ সালে জন্মগ্রহণকারী বাবা ভাঙ্গা ছোটবেলায় এক দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারান। পরবর্তীতে তিনি দাবি করেন, অন্ধ হওয়ার পরই তিনি অলৌকিক দর্শনশক্তি লাভ করেন। অনেকে তাকে ‘বালকান অঞ্চলের নস্ত্রাদামুস’ বলেও উল্লেখ করেন। তার অনুসারীরা দাবি করেন, তিনি নাকি বহু বড় আন্তর্জাতিক ঘটনার পূর্বাভাস দিয়েছিলেন—যেমন ৯/১১ হামলা বা উগ্রপন্থী গোষ্ঠীর উত্থাতবে ইতিহাসবিদ ও গবেষকদের মতে, এসব দাবির বেশিরভাগই পরবর্তীকালে তার নামে যুক্ত করা হয়েছে। তার নিজের লেখা বা নথিভুক্ত কোনও নির্ভরযোগ্য দলিল নেই, যেখানে এসব ভবিষ্যদ্বাণী স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। ফলে অনেকেই এগুলোকে গুজব বা লোকমুখে প্রচলিত কাহিনি বলে মনে করেন।






তবে গুরুত্বপূর্ণ বিষয় হল—এই ভবিষ্যদ্বাণীর কোনও প্রামাণ্য, যাচাইযোগ্য নথি নেই। যা প্রচারিত হচ্ছে, তার অধিকাংশই দ্বিতীয় বা তৃতীয় সূত্রে পাওয়া তথ্য। ফলে এগুলোর সত্যতা নিয়ে প্রশ্ন থেকেই যায়বিশ্বজুড়ে উত্তেজনা বা যুদ্ধের আশঙ্কা বাড়লেই সামাজিক মাধ্যমে বাবা ভাঙ্গার নাম ট্রেন্ড করতে দেখা যায়। বিশেষ করে এক্স ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে তার কথিত ভবিষ্যদ্বাণী ঘুরে বেড়ায়। 








বিশেষজ্ঞদের মতে, অনিশ্চয়তার সময় মানুষ স্বাভাবিকভাবেই ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত কোনও ব্যাখ্যা খোঁজে। ভয় ও অস্থিরতার মুহূর্তে রহস্যবাদ বা ভবিষ্যদ্বাণী অনেকের কাছে মানসিক আশ্রয় তৈরি করে।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments

Popular posts from this blog

আমিরাতে ঈদুল ফিতরের তারিখ

ব্রেকিং নিউজ : শুক্রবার ঈদ উদযাপনের ঘো'ষণা ..

শুক্রবার ঈদ উদযাপনের ঘোষণা