টানা বৃষ্টির মধ্যে এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড়...

 


এপ্রিলে স্বাভাবিকের চেয়ে ৭৫% বেশি বৃষ্টি, এ মাসে ঘূর্ণিঝড়ের আভাসসদ্য বিদায়ী এপ্রিল মাসে দেশে স্বাভাবিকের তুলনায় ৭৫ শতাংশের বেশি বৃষ্টিপাত হয়েছে, যা চলতি মৌসুমে আবহাওয়ার ধরণকে অস্বাভাবিক করে তুলেছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বরিশাল বিভাগে, যেখানে স্বাভাবিকের তুলনায় ১৬৯ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই অতিবৃষ্টির কারণে তাপমাত্রা তুলনামূলক কম থাকলেও কৃষিতে বড় ধরনের ক্ষতি হয়েছে।



এ অবস্থায় চলতি মে মাসজুড়েও ঘূর্ণিঝড়, তীব্র কালবৈশাখী, বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি ও বজ্রবৃষ্টির কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে কৃষকদের জন্য দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।বাংলাদেশ


এপ্রিলে স্বাভাবিকের চেয়ে ৭৫% বেশি বৃষ্টি, এ মাসে ঘূর্ণিঝড়ের আভাস




এপ্রিলে স্বাভাবিকের চেয়ে ৭৫% বেশি বৃষ্টি, এ মাসে ঘূর্ণিঝড়ের আভাস


ফাইল ছবি






জলবায়ুবিষয়ক প্রতিবেদক সদ্য বিদায়ী এপ্রিল মাসে দেশে স্বাভাবিকের তুলনায় ৭৫ শতাংশের বেশি বৃষ্টিপাত হয়েছে, যা চলতি মৌসুমে আবহাওয়ার ধরণকে অস্বাভাবিক করে তুলেছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বরিশাল বিভাগে, যেখানে স্বাভাবিকের তুলনায় ১৬৯ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই অতিবৃষ্টির কারণে তাপমাত্রা তুলনামূলক কম থাকলেও কৃষিতে বড় ধরনের ক্ষতি হয়েছে।




এ অবস্থায় চলতি মে মাসজুড়েও ঘূর্ণিঝড়, তীব্র কালবৈশাখী, বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি ও বজ্রবৃষ্টির কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে কৃষকদের জন্য দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।




আবহাওয়া অধিদপ্তরের মে মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হলেও এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা থেকে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে মাসজুড়ে ৫ থেকে ৬টি কালবৈশাখী ঝড় হতে পারে, যার মধ্যে ২ থেকে ৩টি তীব্র আকার ধারণ করতে পারে।




বাংলাদেশে এপ্রিল সাধারণত সবচেয়ে উষ্ণ মাস হিসেবে পরিচিত। এ সময় গড় তাপমাত্রা থাকে ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে এবার সর্বোচ্চ ও গড় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় যথাক্রমে ০.৬ ডিগ্রি ও ০.১ ডিগ্রি সেলসিয়াস কম ছিল। মাসজুড়ে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ দেখা যায়নি; বরং বিচ্ছিন্নভাবে কয়েকটি অঞ্চলে স্বল্প সময়ের জন্য তাপপ্রবাহ হয়েছে।২২ এপ্রিল রাজশাহীতে একদিনের জন্য সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে উঠলেও তা স্থায়ী হয়নি। মাসের শুরুতে তাপপ্রবাহ শুরু হলেও দ্রুতই বৃষ্টির কারণে তা কমে যায়। দ্বিতীয় সপ্তাহে আবার তাপপ্রবাহ দেখা দিলেও তা এক সপ্তাহের বেশি স্থায়ী হয়নি এবং দেশের সব এলাকায় ছড়ায়নি। সর্বোচ্চ ২২টি জেলায় তাপপ্রবাহ ছিল। মাসের শেষদিকে আবার বৃষ্টিপাত বেড়ে যায়, যার প্রভাব মে মাসের শুরুতেও বজায় রয়েছে।




আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তা মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি হলে মাঝারি এবং ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি হলে তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচিত হয়। এর বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ।




বৃষ্টিপাতের দিক থেকে বরিশাল বিভাগের পর ঢাকা বিভাগে প্রায় ৮০ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। তবে রাজশাহী বিভাগে স্বাভাবিকের তুলনায় কিছুটা কম বৃষ্টিপাত হয়েছে।




আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, মে মাসের প্রথম ১০ দিন থেমে থেমে বৃষ্টি হতে পারে, ফলে তাপমাত্রা সহনীয় থাকবে। ১০ মে’র পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে এবং ১৫ মে’র পর স্বল্পমেয়াদি তাপপ্রবাহ দেখা দিতে পারে, যা ছয় থেকে সাত দিন স্থায়ী হতে পারে।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments

Popular posts from this blog

আমিরাতে ঈদুল ফিতরের তারিখ

বীর্যপাত আটকানোর ৫টা সুপার হট টেকনিক জেনে নিন...

ব্রেকিং নিউজ : শুক্রবার ঈদ উদযাপনের ঘো'ষণা ..