শিক্ষকদের বেতন বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

 


শিক্ষকদের জীবনমান উন্নয়ন ও বেতন বৃদ্ধিকে সময়ের দাবি হিসেবে উল্লেখ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, শিক্ষকতা পেশায় যারা স্বেচ্ছায় আসছেন, তাদের যথাযথ মূল্যায়ন ও সহযোগিতা (প্যাট্রোনাইজ) করবে শিক্ষা মন্ত্রণালয়।


শিক্ষকদের মর্যাদা ও এনটিআরসিএ পরীক্ষা


শুক্রবার (১৭ এপ্রিল) দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমিতে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এনটিআরসিএ-এর শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত হওয়া প্রসঙ্গে মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “শিক্ষকদের নিয়োগ পরীক্ষা কোর্টের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়েছে। অনেকে শিক্ষকতাকে শেষ পেশা মনে করলেও এটি আসলে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি পেশা।”


নকল প্রতিরোধে কঠোর বার্তা


পরীক্ষায় অসদুপায় বা নকল নিয়ে মন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “ছাত্র-ছাত্রীরা নকল করে না, সব দায় আমাদের এবং শিক্ষকদের। আমরা অতীতের কোনো সমালোচনা করতে চাই না। তবে কোনো কেন্দ্র সচিব যদি সুষ্ঠুভাবে দায়িত্ব পালনে নিজেকে অপারগ মনে করেন, তবে তিনি দায়িত্ব থেকে সরে যেতে পারেন।”

সভায় উপস্থিতি


দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহা. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া, সৈয়দ জাহাঙ্গীর আলম, মো. সাদিক রিয়াজ, মো. মনজুরুল ইসলাম এবং এ. জেড. এম. রেজওয়ানুল হক। এছাড়া জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালসহ শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments

Popular posts from this blog

আমিরাতে ঈদুল ফিতরের তারিখ

ব্রেকিং নিউজ : শুক্রবার ঈদ উদযাপনের ঘো'ষণা ..

প্রাচীন রোমের এক ব্যক্তি ছিলেন সাইমন (Cimon)। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়—শাস্তি ছিল ভয়ংকর